১১ দল
বরিশালে ১৮ জুলাই ১১ দলের বিভাগীয় সমাবেশ, প্রস্তুতি সম্পন্নের দাবি
বরিশালে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ১১ দলের বিভাগীয় সমাবেশকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছে বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটি। আয়োজকদের দাবি, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতা–কর্মী সমাবেশে অংশ নেবেন। ইতোমধ্যে সমাবেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তারা জানিয়েছেন।